ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কোহলির নতুন বিশ্ব রেকর্ড: বাবরের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। গতকাল রাতেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিফটি পেয়েছেন এই ওপেনার। তাতে আরো একটি রেকর্ড গড়লেন তিনি।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৫ রান করেছিল বেঙ্গালুরু। যেখানে ৪২ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন কোহলি। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও শেষের দিকে গিয়ার পরিবর্তন করেন তিনি। তার ইনিংসটি গড়া ৮ চার ও ২ ছক্কায়।

আরও পড়ুন  চ্যাম্পিয়নস ট্রফি: কোহলির ব্যাটিং জাদুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত, দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড

এদিন ফিফটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটি রেকর্ড গড়েন কোহলি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড এখন কোহলির দখলে। টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ৬২ বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলছেন এই টপ অর্ডার ব্যাটার।

কোহলি এদিন ছাড়িয়ে গেছেন বাবর আজমকে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ৬১ বার টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ফিফটি করেছেন। এই তালিকায় এই দুজনের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২)।

আর সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ডেভিড ওয়ার্নারের। ১১৭ বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন এই অজি কিংবদন্তি। তার পরেই আছেন কহলি। এই ভারতীয় ব্যাটারের পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১১১টি। গতকাল কোহলি ছাড়িয়ে গেছেন গেইলকে।

নিউজটি শেয়ার করুন

কোহলির নতুন বিশ্ব রেকর্ড: বাবরের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন

আপডেট সময় ০২:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫