ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যেসব এলাকায় আজও চলবে ব্যাংকিং কার্যক্রম হাতিয়ার ইউএনও’র আপত্তিকর ভিডিও ভাইরাল: এআই প্রযুক্তির অপব্যবহারের দাবি অনলাইনে বন্ধুত্বই ফাঁদ, হয়রানির শিকার ১৩ হাজার নারী আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু আজ ভাইরাল ভিডিওতে নেতানিয়াহু—বাস্তব নাকি এআই নির্মিত? প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে ছুরিকাঘাত আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০, দাবি তালেবানের আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০, দাবি তালেবানের

প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

আগামী এপ্রিলে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, এই সফরে সফরকারীরা তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর আগে বিভিন্ন বহুজাতিক টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে এলেও দুই দেশের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম একক দ্বিপাক্ষিক সিরিজ।

সফরকারী দলটি ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছানোর পর সরাসরি রাজশাহীতে চলে যাবে। সেখানে ২০, ২২ এবং ২৫ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে, যার প্রতিটি খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষ করে ২৬ এপ্রিল তারা সিলেটে পৌঁছাবে এবং ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এই ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ সম্পন্ন করে ৩ মে শ্রীলঙ্কা দল ঢাকা ত্যাগ করবে। এর আগে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক টুর্নামেন্টে শ্রীলঙ্কা দল বাংলাদেশে খেললেও এই সিরিজের মাধ্যমে দুই দেশের নারী ক্রিকেটে নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে।

আরও পড়ুন  বাংলাদেশের শুল্ক আলোচনায় কূটনৈতিক সাফল্য দেখছেন ড্যানিলোভিচ

নিউজটি শেয়ার করুন

প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল

আপডেট সময় ১২:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আগামী এপ্রিলে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, এই সফরে সফরকারীরা তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর আগে বিভিন্ন বহুজাতিক টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে এলেও দুই দেশের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম একক দ্বিপাক্ষিক সিরিজ।

সফরকারী দলটি ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছানোর পর সরাসরি রাজশাহীতে চলে যাবে। সেখানে ২০, ২২ এবং ২৫ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে, যার প্রতিটি খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষ করে ২৬ এপ্রিল তারা সিলেটে পৌঁছাবে এবং ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এই ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ সম্পন্ন করে ৩ মে শ্রীলঙ্কা দল ঢাকা ত্যাগ করবে। এর আগে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক টুর্নামেন্টে শ্রীলঙ্কা দল বাংলাদেশে খেললেও এই সিরিজের মাধ্যমে দুই দেশের নারী ক্রিকেটে নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে।

আরও পড়ুন  স্বাস্থ্যখাতে সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার