ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশের শুল্ক আলোচনায় কূটনৈতিক সাফল্য দেখছেন ড্যানিলোভিচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 768

ছবি সংগৃহীত

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক নির্ধারণের সিদ্ধান্তকে অন্তর্বর্তী সরকারের আলোচনাভিত্তিক কূটনৈতিক পদ্ধতির একটি সফলতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ. ড্যানিলোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুল্ক হ্রাস সংক্রান্ত চুক্তিটি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে গত চার মাস ধরে চলমান আলোচনায় প্রধান আলোচক ড. খলিলুর রহমান নানাভাবে চাপ ও সমালোচনার মুখে পড়েছিলেন।

ড্যানিলোভিচ আরও বলেন, “শেষ পর্যন্ত আলোচনা উভয় দেশের জন্যই ইতিবাচক ফল নিয়ে এসেছে। এখন সমালোচকদের উচিত তাদের অবস্থান পুনর্বিবেচনা করা এবং ভুল স্বীকার করা।”

আরও পড়ুন  ঈদের পর উপনির্বাচন ও তিন সিটি নির্বাচন

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণা, জুলাই সনদে অগ্রগতি এবং বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণাসহ সাম্প্রতিক ইতিবাচক ঘটনাগুলো দেশের স্বার্থে কাজ করা সকলের জন্য একটি ‘ভালো সপ্তাহ’ হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের শুল্ক আলোচনায় কূটনৈতিক সাফল্য দেখছেন ড্যানিলোভিচ

আপডেট সময় ১০:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫