ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসি বিশ্বকাপে যে দলের বিপক্ষে খেলতে চায় না

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

ছবি সংগৃহীত

উত্তর আমেরিকায় বসতে যাচ্ছে ফুটবলের আসন্ন মহোৎসব,বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আলবিসেলেস্তেদের এই মিশনে সেনাপতির ভূমিকায় থাকছেন কিংবদন্তি লিওনেল মেসি নিজেই।

শিরোপা ধরে রাখার মিশনের আগে মেক্সিকোকে এড়াতে চান লিওনেল মেসি। উত্তর আমেরিকার মাটিতে এই প্রতিপক্ষকে বেশ বিপজ্জনক মনে করছেন আর্জেন্টাইন জাদুকর।

সাবেক সতীর্থ ও টিগ্রেস ইউএএনএল গোলরক্ষক নাহুয়েল গুজমানের পডকাস্ট ‘মিরো দে আতরাস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপের সেই কঠিন মুহূর্তগুলো স্মরণ করেছেন লিওনেল মেসি। বিশেষ করে সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। ২-০ গোলের সেই জয়টিই টুর্নামেন্টে আলবিসেলেস্তেদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করে দিয়েছিল

আরও পড়ুন  নারী বিশ্বকাপ: ২০৩১ সাল থেকে ৪৮ দলের টুর্নামেন্টের অনুমোদন দিল ফিফা

মেসি বলেন আমরা সত্যি বলতে ভয় নিয়েই সেই ম্যাচ খেলতে নেমেছিলাম।

মেক্সিকোকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা ইতিহাসে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মেক্সিকোকে ‘কঠিন প্রতিপক্ষ’ মানছেন মেসি। তার মতে, তাদের বল দখলের দক্ষতা এবং সমর্থকদের সমর্থন যেকোনো বড় দলকে চাপে ফেলার ক্ষমতা রাখে।

২০২৬ বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো নিজেদের মাঠে সমর্থকদের অবিশ্বাস্য সমর্থন পাবে। সেই কঠিন বাস্তবতার কথা মাথায় রেখে টুর্নামেন্টের শুরুতেই এই লড়াকু দলটির মুখোমুখি হতে চান না আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

মেসি জানান, বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে লড়াইগুলো সবসময়ই চরম উত্তেজনার হয়। তবে আগামী বিশ্বকাপে স্বাগতিক হওয়ার সুবাদে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সামনে সাফল্যের এক বড় সুযোগ দেখছেন মেসি।

শিরোপা ধরে রাখার মিশনেমেসির মন্তব্য করেন বিশ্বচ্যাম্পিয়ন হলেও মাঠের স্নায়ুচাপ ও বড় টুর্নামেন্টের জটিলতা থেকে কারোরই রেহাই নেই। তবে আশা করি এবার আমাদের মুখোমুখি হতে হবে না।

নিউজটি শেয়ার করুন

মেসি বিশ্বকাপে যে দলের বিপক্ষে খেলতে চায় না

আপডেট সময় ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

উত্তর আমেরিকায় বসতে যাচ্ছে ফুটবলের আসন্ন মহোৎসব,বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আলবিসেলেস্তেদের এই মিশনে সেনাপতির ভূমিকায় থাকছেন কিংবদন্তি লিওনেল মেসি নিজেই।

শিরোপা ধরে রাখার মিশনের আগে মেক্সিকোকে এড়াতে চান লিওনেল মেসি। উত্তর আমেরিকার মাটিতে এই প্রতিপক্ষকে বেশ বিপজ্জনক মনে করছেন আর্জেন্টাইন জাদুকর।

সাবেক সতীর্থ ও টিগ্রেস ইউএএনএল গোলরক্ষক নাহুয়েল গুজমানের পডকাস্ট ‘মিরো দে আতরাস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপের সেই কঠিন মুহূর্তগুলো স্মরণ করেছেন লিওনেল মেসি। বিশেষ করে সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। ২-০ গোলের সেই জয়টিই টুর্নামেন্টে আলবিসেলেস্তেদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করে দিয়েছিল

আরও পড়ুন  বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ: আশিকের নতুন দায়িত্ব