১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪ রানের নাটকীয় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে লঙ্কানদের ৪ রানে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে টাইগ্রেসরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ ১৯.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায়। তবে শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক।

বাংলাদেশের উড়ন্ত সূচনায় মূল ভূমিকা ছিল ইশমা তানজিম ও শামিমা সুলতানার ৪৮ রানের ওপেনিং জুটির। শামিমা ১৭ রান করে ফিরলেও ইশমা ৩০ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। পরবর্তীতে তিনে নামা শারমিন সুলতানার ২৯ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় টাইগ্রেসরা।

১৯ বলে মাত্র ১১ রান তুলতে শেষ দিকের ব্যাটাররা ব্যর্থ হলে টাইগ্রেসদের ইনিংস থামে ১১৫ রানে। যার কারিগর ছিলেন ৪ উইকেট শিকারি লঙ্কান বোলার সাচিনি।

১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। টাইগ্রেস অধিনায়ক ফাহিমা খাতুন শুরুতেই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন।

জয়ের জন্য শেষ দিকে মরণপণ চেষ্টা করেন আমা কাঞ্চানা (২৩) ও বল হাতে ৪ উইকেট নেওয়া সাচিনি নিসানসালা (২০)। তাদের ঝোড়ো ব্যাটিং ম্যাচে টানটান উত্তেজনা ছড়িয়ে দেয়।

জয়ের জন্য শেষ ৬ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। কঠিন এই মুহূর্তে বল হাতে তুলে নেন স্বয়ং অধিনায়ক ফাহিমা খাতুন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা।

রুদ্ধশ্বাস এই জয়ে টুর্নামেন্টি আত্মবিশ্বাসের সাথে শুরু করলো বাংলাদেশ নারী ‘এ’ দল।

নিউজটি শেয়ার করুন

৪ রানের নাটকীয় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৭:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬