ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

যশোরে বাসে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4441

ছবি সংগৃহীত

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনিতলা বাসিয়াপাড়ায় দুটি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যে একটি পুরোপুরি ভষ্মীভূত হয়েছে।

বাসের মালিক আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, তিনি মেহগনিতলা বাসিয়াপাড়ার একটি ফাঁকা জায়গায় ২টি বাস রেখে দিয়েছেন। যার একটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ এবং অপরটির নম্বর ঢাকা মেট্রো-১৪-৪৩১০। বাস দুটি বিভিন্ন স্কুলকে ভাড়া দিয়ে থাকেন। দুই মাস ধরে বাস দুটি সেখানে রাখা রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় বাসিন্দারা তাকে খবর দেন যে, বাসে আগুন জ্বলছে। তিনি বাড়ি থেকে গিয়ে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তারাও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে একটি বাস ভস্মীভূত হয়ে যায়। আরেকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানতে পারেননি। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন  মতলব দক্ষিণে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ছাত্রী আহত

বাবুল জানান, তিনি যুবদল কর্মী। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। এ কারণে আক্রোশের শিকার হতে পারেন।

কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা জড়িত তা এখনো জানতে পারেননি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

যশোরে বাসে আগুন

আপডেট সময় ০৮:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনিতলা বাসিয়াপাড়ায় দুটি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যে একটি পুরোপুরি ভষ্মীভূত হয়েছে।

বাসের মালিক আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, তিনি মেহগনিতলা বাসিয়াপাড়ার একটি ফাঁকা জায়গায় ২টি বাস রেখে দিয়েছেন। যার একটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ এবং অপরটির নম্বর ঢাকা মেট্রো-১৪-৪৩১০। বাস দুটি বিভিন্ন স্কুলকে ভাড়া দিয়ে থাকেন। দুই মাস ধরে বাস দুটি সেখানে রাখা রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় বাসিন্দারা তাকে খবর দেন যে, বাসে আগুন জ্বলছে। তিনি বাড়ি থেকে গিয়ে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তারাও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে একটি বাস ভস্মীভূত হয়ে যায়। আরেকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানতে পারেননি। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন  ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের