ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ডেজার্ড ভাইপার্সকে হারাল এমআই এমিরেটস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 206

ছবি সংগৃহীত

আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ড ভাইপার্সের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে এমআই এমিরেটসকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। রবিবার (২১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও অপরাজিত থেকে দলকে ৪ উইকেটের জয় এনে দেন তিনি।

টস জিতে এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সপ্তম ওভারে বোলিংয়ে এসে সাকিব আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট শিকার করেন। ওভারের শেষ বলে এক পাকিস্তানি ব্যাটারকে স্টাম্পড করান তিনি। ওই ওভারে দেন মাত্র ৫ রান। পরের ওভারেই ফেরান ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে, সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়ে তুলে নেন দ্বিতীয় উইকেট।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার কিংবদন্তি বব সিম্পসনের মৃত্যু

চার ওভারের স্পেলে সাকিব মাত্র ১৪ রান খরচ করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তাঁর ২৪ বলের অর্ধেকই ছিল ডট বল। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ডেজার্ড ভাইপার্স ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে মাত্র ১২৪ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা চাপে পড়লেও এমআই এমিরেটস শেষ পর্যন্ত ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। দলীয় ৬ উইকেট হারানোর পর সাকিব ব্যাট হাতে অপরাজিত ১৭ রান করে ম্যাচ শেষ করেন।

ব্যাট ও বল হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাকিব আল হাসান ম্যাচসেরা নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ডেজার্ড ভাইপার্সকে হারাল এমআই এমিরেটস

আপডেট সময় ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ড ভাইপার্সের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে এমআই এমিরেটসকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। রবিবার (২১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও অপরাজিত থেকে দলকে ৪ উইকেটের জয় এনে দেন তিনি।

টস জিতে এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সপ্তম ওভারে বোলিংয়ে এসে সাকিব আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট শিকার করেন। ওভারের শেষ বলে এক পাকিস্তানি ব্যাটারকে স্টাম্পড করান তিনি। ওই ওভারে দেন মাত্র ৫ রান। পরের ওভারেই ফেরান ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে, সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়ে তুলে নেন দ্বিতীয় উইকেট।

আরও পড়ুন  ২২ ম্যাচের জয়রত থামল এক পরাজয়েই,সাথে ১১ শূন্যের বিশাল ধাক্কা খেল ভারত