১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে হার: ইকুয়েডরের কাছে ১-০ গোলে পরাজয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 235

ছবি সংগৃহীত

কনমেবল অঞ্চলে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা অবস্থান করছে, তবে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে হেরেছে।

বুধবার সকালে ইকুয়েডরের স্তাডিও মনুমেন্টালে প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩ মিনিটে এভার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন। ওই গোল শোধ করতে পারেনি আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা প্রথমার্ধেই একটি বড় ধাক্কা খায়। ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইকুয়েডরের চেলসি মিডফিল্ডার কেইসেডোও লাল কার্ড দেখলে ম্যাচে ভারসাম্য ফিরে আসে। কিন্তু লিওনেল স্কালোনির দল আর ম্যাচে ফিরতে পারেনি।

আর্জেন্টিনা ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে খেলেছিল। মেসি আগে থেকেই ছিলেন না, কার্ড জটিলতায় ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারেননি, এবং হুলিয়ান আলভারেজও শুরুর একাদশে ছিলেন না। আর্জেন্টিনা ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব সম্পন্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে হার: ইকুয়েডরের কাছে ১-০ গোলে পরাজয়

আপডেট সময় ০১:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫