ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতা, প্রথম ইনিংসে আড়াইশ’র আগেই গুটিয়ে গেল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 155

ছবি সংগৃহীত

কলম্বো টেস্টের শুরুটা হতাশাজনক ছিল বাংলাদেশের জন্য। প্রথম দিনেই ৮ উইকেট হারানোর পর দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকতে পারেনি টাইগারদের ইনিংস। ব্যাটিংয়ে ব্যর্থতার ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ২৪৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) কলম্বোর ঐতিহ্যবাহী এসএসসি গ্রাউন্ডে ৭৯.৩ ওভারে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। এদিন আর মাত্র ২৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় দল। বল হাতে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল ছিলেন টেস্ট অভিষিক্ত সোনাল দিনুশা। ৯.৩ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। আসিতা ফার্নান্দোও শিকার করেন ৩ উইকেট।

আরও পড়ুন  বিপিএল ইতিহাসে এই প্রথমবার দেখা গেল টাইম আউট

আগের দিন বাংলাদেশ সংগ্রহ করেছিল ২২০ রান, হাতে ছিল ২ উইকেট। দিনের শুরুতেই টাইগারদের ধাক্কা খেতে হয় এবাদত হোসেনের বিদায়ে। দিন শুরুর তৃতীয় ওভারেই আসিতার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি, করেন মাত্র ৮ রান।

শেষ উইকেট জুটিতে তাইজুল আহমেদ ও নাহিদ রানা মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এই জুটিতে আসে ১৮ রান। তবে রানা ৭ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, ভালো কিছুর ইঙ্গিত দিয়েও থামেন তাইজুল। দিনুশার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। ৬০ বল খেলে ৫ চারসহ তার সংগ্রহ ৩৩ রান।

এর আগে প্রথম দিনেই হতাশ করেন এনামুল হক বিজয়। ১০ বল খেলে দুইবার জীবন পেলেও রানের খাতা খুলতে পারেননি। এর মাধ্যমে তিনি গড়েছেন লজ্জার এক রেকর্ড ১৪ ইনিংসের বেশি খেলা কোনো দলের শীর্ষ চার ব্যাটারের মধ্যে সবচেয়ে কম গড় তারই।

বাংলাদেশের ব্যাটারদের গল্প প্রায় একই সেট হয়ে উইকেট বিলিয়ে আসা। সাত ব্যাটারই দুই অঙ্ক ছুঁয়েছেন, কিন্তু কেউই পঞ্চাশের দেখা পাননি। সর্বোচ্চ ৪৬ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে, ৯৩ বল খেলে ৭টি চারের সাহায্যে।

মুমিনুল হক করেন ২১ রান (৩৯ বল), মুশফিকুর রহিম ৩৫ (৭৫ বল), লিটন দাস ৩৪ (৫৬ বল), মেহেদি মিরাজ ৩১ (৪২ বল), নাঈম হাসান ২৫ (৫১ বল) এবং অধিনায়ক শান্ত আউট হন মাত্র ৮ রানে (৩১ বল)।

ব্যাটিং লাইনআপে এমন ধারাবাহিক ব্যর্থতা আরও একবার প্রমাণ করল বিদেশের মাটিতে টেস্ট ব্যাটিং এখনো বড় দুর্বলতা বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতা, প্রথম ইনিংসে আড়াইশ’র আগেই গুটিয়ে গেল বাংলাদেশ

আপডেট সময় ০১:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

কলম্বো টেস্টের শুরুটা হতাশাজনক ছিল বাংলাদেশের জন্য। প্রথম দিনেই ৮ উইকেট হারানোর পর দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকতে পারেনি টাইগারদের ইনিংস। ব্যাটিংয়ে ব্যর্থতার ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ২৪৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) কলম্বোর ঐতিহ্যবাহী এসএসসি গ্রাউন্ডে ৭৯.৩ ওভারে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। এদিন আর মাত্র ২৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় দল। বল হাতে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল ছিলেন টেস্ট অভিষিক্ত সোনাল দিনুশা। ৯.৩ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। আসিতা ফার্নান্দোও শিকার করেন ৩ উইকেট।

আরও পড়ুন  শেষ ম্যাচের আগে কোচের উদ্বেগ: 'প্রস্তুতি ভালো হয়নি'