ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ

কামিন্সের তাণ্ডবে বিধ্বস্ত দ.আফ্রিকা, অল্প রানেও লিড অজিদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 160

ছবি সংগৃহীত

লর্ডস টেস্টে প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া এরপর দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দেয় মাত্র ১৩৮ রানে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করবে অজিরা।

বৃহস্পতিবার (১২ জুন) দ্বিতীয় দিন ৪ উইকেটে ৪৩ রান নিয়ে মাঠে নামে প্রোটিয়ারা। কিন্তু দিনের শুরুতেই ক্যাপ্টেন কামিন্সের আগুনে স্পেলে ধস নামে তাদের ইনিংসে। মাত্র ১৮.১ ওভারে ২৮ রান খরচে ৬ উইকেট তুলে নেন তিনি। সঙ্গে ছিলেন মিচেল স্টার্ক, যিনি ২ উইকেট নেন।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় আলফ্রেড, সীমাহীন ক্ষয়ক্ষতি সম্মুখীন উপকূলীয় অঞ্চল

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপর্যয়ে পড়ে অজিরা। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত উইকেট হারায় তারা। তবে স্টিভ স্মিথ (৬৬) ও ব্যু ওয়েবস্টারের (৭২) দায়িত্বশীল ব্যাটিংয়ে দুইশ পার করে অস্ট্রেলিয়া। ৫১ রানে ৫ উইকেট নিয়ে রাবাদা এবং ৪৯ রানে ৩ উইকেট নিয়ে ইয়ানসেন অজিদের ইনিংসে বড় ভূমিকা রাখেন।

অস্ট্রেলিয়া ৫৬.৪ ওভারে করে ২১২ রান। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেই পড়ে চাপে। প্রথম ওভারেই স্টার্কের বলে বোল্ড হন ওপেনার এইডেন মার্করাম। এরপর ৩০ রানের মধ্যেই আরও ৩ উইকেট হারায় প্রোটিয়ারা রিকেলটন ১৬, মুল্ডার ৬ ও স্টাবস ২ রান করে বিদায় নেন।

টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম ৬৪ রানের জুটি গড়েন এবং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় দিন শুরুতেই কামিন্স সেই জুটি ভাঙেন। বাভুমা ৩৬ রানে এবং বেডিংহ্যাম ৪৫ রানে আউট হন। এরপর ইয়ানসেন (০), ভেরেন্নে (১৩) কেউই কামিন্সের সামনে টিকতে পারেননি।

দলীয় ১৩৫ রানে শেষ টিকে থাকা ব্যাটার বেডিংহ্যাম আউট হলে বাকিরা আর মাত্র ৩ রান যোগ করে সব উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এই লিডে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। এখনো মাঠে রয়েছে দুই সেশন, যা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে যথেষ্ট সময় বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

কামিন্সের তাণ্ডবে বিধ্বস্ত দ.আফ্রিকা, অল্প রানেও লিড অজিদের

আপডেট সময় ০৮:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

লর্ডস টেস্টে প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া এরপর দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দেয় মাত্র ১৩৮ রানে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করবে অজিরা।

বৃহস্পতিবার (১২ জুন) দ্বিতীয় দিন ৪ উইকেটে ৪৩ রান নিয়ে মাঠে নামে প্রোটিয়ারা। কিন্তু দিনের শুরুতেই ক্যাপ্টেন কামিন্সের আগুনে স্পেলে ধস নামে তাদের ইনিংসে। মাত্র ১৮.১ ওভারে ২৮ রান খরচে ৬ উইকেট তুলে নেন তিনি। সঙ্গে ছিলেন মিচেল স্টার্ক, যিনি ২ উইকেট নেন।

আরও পড়ুন  প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে যোগ দিলেন তাইজুল ইসলাম