ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পেরেরা-রাজার ব্যাটে পিএসএল এর শিরোপা জয় করলো সাকিব-রিশাদদের লাহোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 269

ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে দুর্দান্ত এক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রোববার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় জয়ের হাসি হেসেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে হাসান নওয়াজের ঝকঝকে ফিফটিতে ভর করে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু সেই লক্ষ্য তাড়া করেই জয় ছিনিয়ে নেয় লাহোর।

আরও পড়ুন  পিএসএলে নিলামের আগেই দল পেলেন মোস্তাফিজ

শুরুটা খুব একটা ভালো ছিল না লাহোরের। ওপেনার ফখর জামান ১০ বলে করেন মাত্র ১১ রান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিক দলের ভিত গড়ে দেন। নাঈম ২৭ বলে ৪৬ ও শফিক ২৮ বলে করেন ৪১ রান। মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপ তৈরি হয় লাহোর শিবিরে।

সেই চাপের মধ্যেই হাল ধরেন কুশল পেরেরা ও সিকান্দার রাজা। দুজনের ব্যাটে আসে জয়ের সুর। ১৭তম ওভারের শেষ দুই বলে রাজা মারেন টানা দুইটি বাউন্ডারি। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারাই। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পেরেরা, শেষের আগের ওভারে তুলে নেন ১৮ রান।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। স্ট্রাইকে ছিলেন সিকান্দার রাজা। প্রথম বলেই ওয়াইড। এরপর এক রান নিয়ে স্ট্রাইক দেন পেরেরাকে। দুই বল থেকে আসে ৩ রান। আবার স্ট্রাইকে ফেরেন রাজা। এবার দরকার ৩ বলে ৮ রান। এক বলেই ছক্কা, পরের বলেই চারের মারে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন রাজা।

লাহোরের পক্ষে বোলিংয়ে রিশাদ হোসেন ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। শাহীন আফ্রিদি তুলে নেন ৩ উইকেট, সালমান মির্জা ও হারিস রউফ পান ২টি করে উইকেট। একটি উইকেট নেন সিকান্দার রাজা।

এই জয়ে চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো পিএসএল ট্রফি ঘরে তোলে লাহোর কালান্দার্স। এর আগে তারা ২০২২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

পেরেরা-রাজার ব্যাটে পিএসএল এর শিরোপা জয় করলো সাকিব-রিশাদদের লাহোর

আপডেট সময় ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে দুর্দান্ত এক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রোববার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় জয়ের হাসি হেসেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে হাসান নওয়াজের ঝকঝকে ফিফটিতে ভর করে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু সেই লক্ষ্য তাড়া করেই জয় ছিনিয়ে নেয় লাহোর।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড