ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পিএসএলে নিলামের আগেই দল পেলেন মোস্তাফিজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2199

ছবি: খবরের কথা

পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। আজ এক বার্তার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশের এই ‘কাটার মাস্টার’কে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে।

পিএসএলের নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির আর্থিক পরিমাণ গোপন রাখার সুযোগ নেই। সেই সূত্রেই লাহোর কালান্দার্স জানিয়েছে, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে। বর্তমান বাজার দর অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পিএসএলের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত ১০ বছর ধরে ড্রাফট পদ্ধতিতে হয়ে আসছিল। ১১তম এই মৌসুমে ফ্র্যাঞ্চাইজির সংখ্যাও ছয় থেকে বাড়িয়ে আট করা হয়েছে। নতুন দুই দল হায়দরাবাদ ও শিয়ালকোটের অন্তর্ভুক্তি টুর্নামেন্টে যোগ করবে নতুন মাত্রা।

আরও পড়ুন  পেরেরা-রাজার ব্যাটে পিএসএল এর শিরোপা জয় করলো সাকিব-রিশাদদের লাহোর

মোস্তাফিজুর রহমান এর আগে ২০১৭–১৮ মৌসুমেও পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন। দলটি এবারের মোস্তাফিজের অন্তর্ভূক্তিকে উল্লেখ করেছে ‘পরিবারে ফেরা’ বলে।

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েও শেষ পর্যন্ত আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের। মূলত ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির প্রেক্ষাপটে গত ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে এবারের আইপিএল থেকে সরিয়ে নেয়। নিরাপত্তা শঙ্কা থেকেই বোর্ড এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

মোস্তাফিজ ইস্যু ধরে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ভারত বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেন্যু পরিবর্তনের দাবি জানালে আইসিসি তা নাকচ করে দেয় এবং চূড়ান্তভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, পাকিস্তান সরকারও ভারতের প্রতি আইসিসির দ্বিমুখী আচরণের প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বয়কট করার ঘোষণা দিয়েছে।

যে মোস্তাফিজকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে বর্তমানে এত অস্থিরতা, আজ তাঁকেই নিজেদের স্কোয়াডে নিশ্চিত করল লাহোর। সূচি অনুযায়ী পিএসএল এবারের আসর শুরু হতে যাচ্ছে ২৬ মার্চ থেকে, যা চলবে আগামী ৩ মে পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

পিএসএলে নিলামের আগেই দল পেলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৭:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। আজ এক বার্তার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশের এই ‘কাটার মাস্টার’কে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে।

পিএসএলের নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির আর্থিক পরিমাণ গোপন রাখার সুযোগ নেই। সেই সূত্রেই লাহোর কালান্দার্স জানিয়েছে, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে। বর্তমান বাজার দর অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পিএসএলের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত ১০ বছর ধরে ড্রাফট পদ্ধতিতে হয়ে আসছিল। ১১তম এই মৌসুমে ফ্র্যাঞ্চাইজির সংখ্যাও ছয় থেকে বাড়িয়ে আট করা হয়েছে। নতুন দুই দল হায়দরাবাদ ও শিয়ালকোটের অন্তর্ভুক্তি টুর্নামেন্টে যোগ করবে নতুন মাত্রা।

আরও পড়ুন  হানড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার: সর্বোচ্চ মূল্যে মোস্তাফিজ