ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

আনচেলত্তি আসতেই পদ হারালেন ব্রাজিলের ফুটবল প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 543

ছবি সংগৃহীত

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেছে রিও ডি জেনেইরোর একটি আদালত। আদালত সহ-সভাপতি ফার্নান্দো সার্নেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে সিবিএফের নতুন নির্বাচনের নির্দেশ দিয়েছে। তবে রদ্রিগেজ তার পদ ফিরে পেতে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) রিও ডি জেনেইরোর প্রাদেশিক আদালত রদ্রিগেজকে তার দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ দিয়েছে। সিবিএফের এই সভাপতিকে সরানো হলো সেই সময়, যখন মাত্র তিন দিন আগে তিনি জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। উভয়পক্ষ ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে।

আরও পড়ুন  ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন

গত মার্চে এডনালদো রদ্রিগেজ পুনঃনির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের প্রধান পদে আসীন হয়েছিলেন। তবে বিচারক গ্যাব্রিয়েল ডি ওলিভিয়েরা জেফিরো’স তার জায়গায় সাময়িকভাবে সহ-সভাপতি সার্নেকে বসিয়েছেন। আগে তিনি স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রদ্রিগেজকে সরানোর আবেদন করেছিলেন আদালতে। সেই আবেদনের ভিত্তিতে আদালত তার পক্ষে রায় দিয়েছে।

আদালতের আদেশে সাময়িকভাবে ব্রাজিল ফুটবলের প্রধান হওয়া সার্নে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি নতুন নির্বাচন আয়োজনের কাজ শুরু করতে যাচ্ছেন। সিবিএফের সকার কমিটিতে দীর্ঘ সময় ধরে সহ-সভাপতি পদে থাকা সার্নে জানিয়েছেন, নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেও সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল থাকবে। এছাড়া, সিবিএফ ইতোমধ্যেই আনচেলত্তির চুক্তিকে বৈধ বলে নিশ্চিত করেছে।
সম্মতি দিয়েছে কোচ এবং সিবিএফ উভয়পক্ষ। সার্নে গ্লোবো টিভিকে জানিয়েছেন, তিনি আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তির বিষয়ে স্পর্শ করবেন না।

সিবিএফের অন্তর্বর্তীকালীন সভাপতি সার্নে আরও জানান, ‘সকার তার গতিতেই চলবে, আমি বরং ক্ষণস্থায়ী (দায়িত্বে আছি)। আমার লক্ষ্য যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা। আমাদের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, আদালতে আর কোনো লড়াই দেখতে চাই না।’ এ নিয়ে আদালতের আদেশে দ্বিতীয়বার সিবিএফ সভাপতির দায়িত্ব থেকে অপসৃত হলেন রদ্রিগেজ। ২০২৩ সালের ডিসেম্বরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময়ও তিনি জাতীয় দলের দায়িত্বে আনচেলত্তিকে আনা নিয়ে তোড়জোড় চালাচ্ছিলেন। পরে সুপ্রিম কোর্ট সেই আদেশ প্রত্যাহার করে নেন।

নিউজটি শেয়ার করুন

আনচেলত্তি আসতেই পদ হারালেন ব্রাজিলের ফুটবল প্রধান

আপডেট সময় ১১:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫