ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন কোহলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 143

টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন কোহলি

দীর্ঘ এক যুগ পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন ভিরাট কোহলি। আইসিসির দেয়া সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টারবয়।
অস্ট্রেলিয়া সিরিজটা দুঃসময়ের মতো কাটিয়েছেন কোহলি। একটা সেঞ্চুরি করেছেন। বাকি ইনিংসগুলোতে মোটা দাগে ব্যর্থ। সেই ছাপই পড়েছে র‍্যাঙ্কিংয়ে।
১২ বছর পর এবারই প্রথম ২৫ এর বাইরে কোহলি। সবশেষ ২০১২ সালের ডিসেম্বরে কোহলির অবস্থান ছিল ৩৬ নম্বরে।
সবশেষ হালনাগাদে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থান ৩২ নম্বরে। তিন ধাপ পেছনে রয়েছেন লিটন দাস। এই দুজন বাদে সেরা পঞ্চাশে নেই আর কোনো বাংলাদেশি ব্যাটার।
বোলিংয়ে সেরা বিশে আছেন তাইজুল ইসলাম। টেস্ট অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে মেহেদী হাসান মিরাজ এবং পাঁচ নম্বরে আছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন  হোঁচট খেয়েও জয়, শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হাত ফসকে গেল ম্যাচ

নিউজটি শেয়ার করুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন কোহলি

আপডেট সময় ১১:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

দীর্ঘ এক যুগ পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন ভিরাট কোহলি। আইসিসির দেয়া সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টারবয়।
অস্ট্রেলিয়া সিরিজটা দুঃসময়ের মতো কাটিয়েছেন কোহলি। একটা সেঞ্চুরি করেছেন। বাকি ইনিংসগুলোতে মোটা দাগে ব্যর্থ। সেই ছাপই পড়েছে র‍্যাঙ্কিংয়ে।
১২ বছর পর এবারই প্রথম ২৫ এর বাইরে কোহলি। সবশেষ ২০১২ সালের ডিসেম্বরে কোহলির অবস্থান ছিল ৩৬ নম্বরে।
সবশেষ হালনাগাদে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থান ৩২ নম্বরে। তিন ধাপ পেছনে রয়েছেন লিটন দাস। এই দুজন বাদে সেরা পঞ্চাশে নেই আর কোনো বাংলাদেশি ব্যাটার।
বোলিংয়ে সেরা বিশে আছেন তাইজুল ইসলাম। টেস্ট অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে মেহেদী হাসান মিরাজ এবং পাঁচ নম্বরে আছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন  বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে বরিশালের দুর্দান্ত জয়