ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে বরিশালের দুর্দান্ত জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 472

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে বরিশালের দুর্দান্ত জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসরের জমজমাট পর্দা উঠেছে! মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। দুপুর দেড়টায় শুরু হওয়া এই ম্যাচ দিয়েই শুরু হলো টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ যাত্রা। ২০২৪ বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। যদিও শুরুটা রাজশাহীর জন্য ভালো ছিল না, তবে আনামুল হক বিজয়ের নেতৃত্বে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ইয়াসির আলী খেলেন এক দুর্দান্ত ইনিংস, মাত্র ৪৭ বলে ৯৪ রান, যেখানে ছিল ৭টি চারের পাশাপাশি ৮টি দৃষ্টিনন্দন ছক্কার মার। আনামুল হক বিজয়ের ধারাবাহিক ব্যাটিংয়ে আসে ৬৫ রান। এই দুই ব্যাটসম্যানের অসাধারণ পারফরম্যান্সে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে রাজশাহী দল সংগ্রহ করে ১৯৭ রান। বরিশালের হয়ে কাইল মায়ার্স ৩ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট সংগ্রহ করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করে ব্যাট করতে নামে তামিম ইকবালের ফরচুন বরিশাল। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ঘটে ব্যাটিং বিপর্যয়। শূন্য রানে নাজমুল হোসেন শান্তকে ঘরে ফেরান জিসান এবং তামিম ইকবালকে সাত রানে আউট করেন তাসকিন। তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগালেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৩২ রানে প্যাভিলিয়নের পথ দেখান হাসান মুরাদ।
তবে খেলার মোড় ঘুরিয়ে দেন মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফের অনবদ্য ৮৮ রানের পার্টনারশিপ। মাহমুদুল্লাহ ৪টি ছয় এবং ৫টি চারে ৫৬(২৬) রান এবং ফাহিম আশরাফ ৭টি ছয় এবং ১টি চারে ৫৪(২১) রানে অপরাজিত থেকে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করেন। রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট এবং হাসান মুরাদ ৪ ওভারে ৪২ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন  ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী
সংক্ষিপ্ত স্কোর:
টসঃ ফরচুন বরিশাল

প্রথম ইনিংসঃ
দুর্বার রাজশাহীঃ ১৯৭/৩, ২০ ওভার।
ইয়াসির আলী ৯৪(৪৭), এনামুল হক বিজয় ৬৫(৫১)
কাইল মায়ার্স- ২/১৩

দ্বিতীয় ইনিংসঃ
ফরচুন বরিশালঃ ২০০/৬, ১৮.১ ওভার।
মাহমুদুল্লাহ ৫৬(২৬), ফাহিম আশরাফ ৫৪(২১)
তাওহীদ হৃদয় ৩২(২৩), শাহীন আফ্রিদি ২৭(১৭)
তাসকিন ৩/৩১, হাসান মুরাদ ২/৪২

ফলাফলঃ ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে বরিশালের দুর্দান্ত জয়

আপডেট সময় ০৬:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসরের জমজমাট পর্দা উঠেছে! মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। দুপুর দেড়টায় শুরু হওয়া এই ম্যাচ দিয়েই শুরু হলো টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ যাত্রা। ২০২৪ বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। যদিও শুরুটা রাজশাহীর জন্য ভালো ছিল না, তবে আনামুল হক বিজয়ের নেতৃত্বে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ইয়াসির আলী খেলেন এক দুর্দান্ত ইনিংস, মাত্র ৪৭ বলে ৯৪ রান, যেখানে ছিল ৭টি চারের পাশাপাশি ৮টি দৃষ্টিনন্দন ছক্কার মার। আনামুল হক বিজয়ের ধারাবাহিক ব্যাটিংয়ে আসে ৬৫ রান। এই দুই ব্যাটসম্যানের অসাধারণ পারফরম্যান্সে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে রাজশাহী দল সংগ্রহ করে ১৯৭ রান। বরিশালের হয়ে কাইল মায়ার্স ৩ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট সংগ্রহ করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করে ব্যাট করতে নামে তামিম ইকবালের ফরচুন বরিশাল। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ঘটে ব্যাটিং বিপর্যয়। শূন্য রানে নাজমুল হোসেন শান্তকে ঘরে ফেরান জিসান এবং তামিম ইকবালকে সাত রানে আউট করেন তাসকিন। তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগালেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৩২ রানে প্যাভিলিয়নের পথ দেখান হাসান মুরাদ।
তবে খেলার মোড় ঘুরিয়ে দেন মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফের অনবদ্য ৮৮ রানের পার্টনারশিপ। মাহমুদুল্লাহ ৪টি ছয় এবং ৫টি চারে ৫৬(২৬) রান এবং ফাহিম আশরাফ ৭টি ছয় এবং ১টি চারে ৫৪(২১) রানে অপরাজিত থেকে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করেন। রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট এবং হাসান মুরাদ ৪ ওভারে ৪২ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন  সিরিজ টিকিয়ে রাখতে সন্ধায় মাঠে নামবে বাংলাদেশ