ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে রেস্তোরাঁয় ৩ বাংলাদেশি গুলিবদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবন–এর একটি রেস্তোরাঁয় সশস্ত্র হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে শহরের বাঙালি অধ্যুষিত বেনফর্রমোচা রোডের ‘উজান ভাটি’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আহত তিনজনই পুরুষ। তাদের বয়স ২৯ থেকে ৪২ বছরের মধ্যে। গুলিবিদ্ধ ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

স্থানীয় সংবাদমাধ্যম সিএনএন পর্তুগাল জানায়, একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়। এতে একজনের বুকে গুলি লাগে। অপর দুজনের একজন পায়ে গুলিবিদ্ধ হন এবং অন্যজন মাথায় আঘাত পান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই থেকে তিনজন অস্ত্রধারী একটি প্রাইভেটকারে করে রেস্তোরাঁর সামনে আসে। তারা মুখোশ পরে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর পর্তুগাল পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি) এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ সদস্যরা প্রাথমিক তদন্ত শুরু করেন এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

বাংলাদেশ দূতাবাস, লিসবন জানিয়েছে, ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনি সহায়তার বিষয়টি দূতাবাস পর্যবেক্ষণ করছে।

হামলার কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পর্তুগালে রেস্তোরাঁয় ৩ বাংলাদেশি গুলিবদ্ধ

আপডেট সময় ০৩:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

পর্তুগালের রাজধানী লিসবন–এর একটি রেস্তোরাঁয় সশস্ত্র হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে শহরের বাঙালি অধ্যুষিত বেনফর্রমোচা রোডের ‘উজান ভাটি’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আহত তিনজনই পুরুষ। তাদের বয়স ২৯ থেকে ৪২ বছরের মধ্যে। গুলিবিদ্ধ ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  পর্তুগালে রাজনৈতিক অস্থিরতা: আস্থা ভোটে পরাজিত হয়ে ১১ মাসে পদত্যাগ প্রধানমন্ত্রীর