ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

জাহাঙ্গীরনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৮৯ নেতা-কর্মী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 181

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে যাঁদের শিক্ষাজীবন শেষ, তাঁদের সনদ স্থগিত করা হবে। একই সঙ্গে ঘটনার তদন্তের জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা শেষে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

আরও পড়ুন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উপাচার্য বলেন, ‘১৫ জুলাইয়ের হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৮৯ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের ফলাফল স্থগিত থাকবে। যাঁরা ছাত্রত্ব শেষ করেছেন, তাঁদের সনদ আপাতত দেওয়া হবে না।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে আন্দোলনকারীরা স্বাগত জানালেও তাঁরা হামলাকারীদের স্থায়ী বহিষ্কার এবং বিচার দাবিতে অনড় রয়েছেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৫ জুলাইয়ের রাতকে ‘কালরাত’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশি অস্ত্র ও পেট্রোলবোমা ব্যবহার করে।

এই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা তৎকালীন উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত ১২টার দিকে বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা ফের হামলা চালায় বলে অভিযোগ উঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে স্থায়ী শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।

অন্যদিকে, শিক্ষার্থীরা এই ঘটনায় সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের একাংশ বলছে, ‘শুধু সাময়িক বহিষ্কার যথেষ্ট নয়, হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় আনা উচিত।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও শিক্ষার্থীরা স্থায়ী শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৮৯ নেতা-কর্মী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে যাঁদের শিক্ষাজীবন শেষ, তাঁদের সনদ স্থগিত করা হবে। একই সঙ্গে ঘটনার তদন্তের জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা শেষে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

আরও পড়ুন  মানবিক কারণে হাইকোর্টে জামিন পেলেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম