ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নির্বাচনে পিআর পদ্ধতি রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: ব্রিগেডিয়ার শামছুল ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 628

ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম সূর্য বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এ ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে।

শনিবার (৫ জুলাই) ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংদই খালপাড় বাজার মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, “জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা সব ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধপরিকর।”

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলো পর্তুগাল

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনামুল হক সরকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা বাবু পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, যুবদল নেতা হাজী সাইফুল ইসলাম, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা সোহেল ভূঁইয়া, যুবদল নেতা রাসেল, উপজেলা ছাত্রদলের ফাহাদ খান, হৃদয়, দুর্জয়, সাগর, সম্রাটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন নীতি-নীতি এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “জাতীয়তাবাদী শক্তির বিজয় আনতে আমাদের দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।”

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে পিআর পদ্ধতি রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: ব্রিগেডিয়ার শামছুল ইসলাম

আপডেট সময় ০২:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম সূর্য বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এ ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে।

শনিবার (৫ জুলাই) ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংদই খালপাড় বাজার মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, “জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা সব ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধপরিকর।”

আরও পড়ুন  জনগণ নির্বিঘ্নে ভোট দিলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব : তারেক রহমান