ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর ও আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 368

ছবি সংগৃহীত

শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বুলডোজার মিছিলের’ ডাক দেওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরের ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সেখানে বুলডোজার ও ক্রেন আনা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ছাত্রজনতা বাড়ির ওপর তলায় আগুন লাগায়, পরে নিচ তলাতেও আগুন দেয়। এ সময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দাঁড়িয়ে ছিল এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে রাত ৮টার পর থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হতে শুরু করে। জনতার ভিড় বাড়তে থাকলে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদ গ্রেফতার।

গণবিক্ষোভ মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদান ঘোষণার প্রতিবাদে ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন যে, শেখ হাসিনা যদি কোনো বক্তব্য দেন, তবে ধানমন্ডি-৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

এছাড়া, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর ও আগুন

আপডেট সময় ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বুলডোজার মিছিলের’ ডাক দেওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরের ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সেখানে বুলডোজার ও ক্রেন আনা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ছাত্রজনতা বাড়ির ওপর তলায় আগুন লাগায়, পরে নিচ তলাতেও আগুন দেয়। এ সময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দাঁড়িয়ে ছিল এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে রাত ৮টার পর থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হতে শুরু করে। জনতার ভিড় বাড়তে থাকলে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন  খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার