ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় এ পদে এখন বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সাইপ্রাস।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতিমালা অনুযায়ী এবার সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে।

আরও পড়ুন  ১৩ বছর পর নব অধ্যায়? ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে মনোনীত করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল।

আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের মে মাসে বর্তমান ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক প্রার্থীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করবেন।

বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত। প্রায় চার দশক পর দেশটি আবারও সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের সুযোগ পাচ্ছে। সর্বশেষ ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ প্রায় চার বছর আগে এ পদে প্রার্থিতা ঘোষণা করে। তবে ফিলিস্তিন ২০২৬–২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্ধারিত এই পদে শেষ মুহূর্তে প্রার্থীতা দেয়ায় কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশ নির্বাচনে থাকবে কি না, তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ও তুরস্ক বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতায় থাকার আহ্বান জানায়।

এ নির্বাচনকে বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতির জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬