ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দৌলতদিয়ায় বাস ডুবিতে বাড়ল মৃতের সংখ্যা, প্রাণ গেল আরও তিন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিশ্বকাপ টিকিটের শেষ সুযোগ: সময়–প্রক্রিয়া জানাল ফিফা হরমুজ প্রণালীতে টোল আরোপের পথে ইরান, উদ্বেগে বিশ্ববাজার ঈদের উৎসব পরবর্তী গ্যাস ও বদহজম দূর করার সহজ কিছু উপায় জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রশাসনের শীর্ষস্তরে বড় রদবদল: ১২ জন নতুন সচিব, ৫ জনকে প্রত্যাহার তেলআবিবের আকাশে হাজার হাজার কাক, যে কারণে আতঙ্কে ইসরাইলিরা রাজারবাগে হামলা ও স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে: স্বরাষ্ট্রমন্ত্রী ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারালেন অভিনেত্রী ইরানিদের অস্ট্রেলিয়ায় সাময়িক নিষেধাজ্ঞা: ৭ হাজারেরও বেশি ভিসাধারীর ওপর প্রভাব

হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 390

ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ আরও একজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় হান্নান মাসউদের বক্তব্য চলাকালে হঠাৎ করে সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে মুহূর্তের মধ্যে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এই হামলার জন্য এনসিপির পক্ষ থেকে বিএনপিকে দায়ী করা হয়েছে।

এর আগে শুক্রবার তালতলা বাজারে এনসিপির একটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান, তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাঁদের অনুসারীরা ওই ভাঙচুরে জড়িত ছিলেন। ওই ঘটনার পর শনিবার অফিসটি পরিদর্শনে যান হান্নান মাসুদ।

ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করা এবং ভোটকেন্দ্র দখল ও কারচুপির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৩

আপডেট সময় ১১:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬