ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহাসিক বদর দিবস আজ দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি চলাচল ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী, গ্রেপ্তার ১ রাজধানীর সায়েন্স ল্যাবে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু টার্গেটে পরিণত হবে মার্কিন-ইসরায়েলি জাহাজ ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন আজ তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস। কূটনীতিকদের সম্মানে ইফতার, বৈশ্বিক সহযোগিতার ওপর জোর প্রধানমন্ত্রীর টাকা ছাড়াও যা লাগবে তেল কিনতে: অপচয় ও মজুত ঠেকাতে বিপিসির নতুন নির্দেশনা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়েতের সঙ্গে কোনো আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার: জামায়াত আমীর

তাসনিম জারার মনোনয়নপত্র পুনর্বহাল, স্বতন্ত্র লড়বেন ঢাকা-৯ আসনে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 302

ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসির আপিল শুনানিতে তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। যাচাই-বাছাই শেষে ৩ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ভোটার তালিকায় গরমিলের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই নারী চিকিৎসক। আপিল আবেদন জমা দেওয়ার সময় তিনি জানান, আইনি লড়াই চালিয়ে যাবেন।

আরও পড়ুন  আমাদের নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে: তাসনিম জারা

শনিবার আপিল শুনানির প্রথম দিনেই নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। প্রার্থিতা ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’

উল্লেখ্য, তাসনিম জারা তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। শুরুতে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরে তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

তাসনিম জারার মনোনয়নপত্র পুনর্বহাল, স্বতন্ত্র লড়বেন ঢাকা-৯ আসনে

আপডেট সময় ০২:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬