ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ. লীগের ‘নৌকা’ প্রতীক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 346

ছবি সংগৃহীত

নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নির্বাচন কমিশনে সংরক্ষিত প্রতীক ‘নৌকা’ অবশেষে সরিয়ে দিয়েছে ইসি। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর নেই সেই চিরচেনা প্রতীকটি।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন  গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের দুর্নীতির পাশে দাঁড়াবে না: প্রেস সচিব

এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

তিনি আরও লিখেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রেখে দিলেন?”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

পরবর্তীতে ২০২৫ সালের ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এর পরপরই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে দেয়।

তবে ১৩ জুলাই সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, “নিবন্ধন স্থগিত হলেও এখনই ‘নৌকা’ প্রতীক বাদ দেয়া হচ্ছে না। তেমনিভাবে ‘শাপলা’ প্রতীককেও এখনই অন্তর্ভুক্ত করা হচ্ছে না।”

কিন্তু ওইদিন দুপুরেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ জানায় ইসির এ অবস্থানের বিরুদ্ধে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পক্ষ থেকে স্পষ্টভাবে ‘নৌকা’ প্রতীক বাদ দেয়ার দাবি জানানো হয়।

সবশেষে, নির্বাচন কমিশন এবার সেই দাবির পরিপ্রেক্ষিতেই ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে দেয়, যা দেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়।

নিউজটি শেয়ার করুন

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ. লীগের ‘নৌকা’ প্রতীক

আপডেট সময় ০২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নির্বাচন কমিশনে সংরক্ষিত প্রতীক ‘নৌকা’ অবশেষে সরিয়ে দিয়েছে ইসি। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর নেই সেই চিরচেনা প্রতীকটি।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন  ৫০ দলকে ইসির চিঠি , বাদ পড়েছে আওয়ামীলীগ