০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

দ্রুত নির্বাচন দিন, দেশের প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার: ভিপি নূর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 102

ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়ে লাভ নেই। তারা যেভাবে পরিস্থিতিকে নিজেদের পক্ষে নিয়ে গেছে, তাতে গিয়ে বদনাম ছাড়া কিছু মিলবে না। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন জরুরি। এই মুহূর্তে দেশের প্রয়োজন একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার।

বুধবার (১১ জুন) দুপুরে পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

ভিপি নূর বলেন, ‘আমরা শুরুতে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে একটি নির্বাচনী রোডম্যাপ চাইছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারও তাতে সাড়া দিয়েছিল। তারা বলেছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু ফেব্রুয়ারিতে রোজা, এসএসসি পরীক্ষা, ঈদ এবং গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে বাস্তবতা ভিন্ন। তাই ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন করাটাই অধিক যৌক্তিক।’

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দফতরের কাঠামোগত সংস্কার এখন প্রয়োজন। যাতে করে জনগণ নির্বিঘ্নে ও প্রভাবমুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ছাত্রদের উদ্দেশ্যে নূর বলেন, ‘ডাকসু নির্বাচন না হলে আজকের আসিফ-নাহিদ তৈরি হতো না। অনেকে গণভবনে আমার যাওয়া নিয়ে ট্রল করেন। কিন্তু আমি যে অর্জন করেছি, তা অনেকেই চৌদ্দ পুরুষেও করতে পারবে না। ডাকসু নির্বাচন, ভিপি নূর কিংবা ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলার রাজনীতিতে ঘটত না।’

গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। পরে ভিপি নূর গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার বর্ধিত সভায়ও অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

দ্রুত নির্বাচন দিন, দেশের প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার: ভিপি নূর

আপডেট সময় ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫