ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 135

ছবি সংগৃহীত

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। প্রিয় নেত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হয়েছেন হাজারো দলীয় নেতাকর্মী।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় আসতে শুরু করেন। কারো হাতে ছিল প্লেকার্ড ও ব্যানারে শুভেচ্ছাবার্তা, কারো হাতে দলীয় পতাকা। সকাল ৮টার আগেই বিমানবন্দরের সামনের সড়ক নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে।

আরও পড়ুন  যেকোনো মূল্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

ঢাকা উত্তর যুবদলের কর্মী জহিরুল ইসলাম তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে এসেছেন। তিনি বলেন, “প্রিয় নেত্রীর মুখটা দেখতে অনেক দিন ধরেই অপেক্ষা করছি। আজকের দিনটা আমাদের জন্য আনন্দের। আমরা এখানে এসেছি নেত্রীর প্রতি ভালোবাসা জানাতে।”

কাপাসিয়া থেকে আসা বিএনপি কর্মী শাহরিয়ার কবির বলেন, “ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। নেত্রীর জন্য প্রতিদিন দোয়া করেছি। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে ফিরেছেন, এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না।”

দলের একটি সূত্র জানিয়েছে, গুলশান-২ এর ফিরোজা বাসভবনে খালেদা জিয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দর থেকে বাসভবনে পৌঁছানোর সময় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।

প্রসঙ্গত, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে দলের ভেতর ছিল এক ধরনের উদ্দীপনা। আজ তাকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে বিমানবন্দর এলাকা।

দলীয় নেতারা জানান, নেত্রীর উপস্থিতি দলের প্রাণশক্তি ফিরিয়ে আনবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এটি হবে একটি নতুন প্রেরণা।

নিউজটি শেয়ার করুন

প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ১০:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। প্রিয় নেত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হয়েছেন হাজারো দলীয় নেতাকর্মী।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় আসতে শুরু করেন। কারো হাতে ছিল প্লেকার্ড ও ব্যানারে শুভেচ্ছাবার্তা, কারো হাতে দলীয় পতাকা। সকাল ৮টার আগেই বিমানবন্দরের সামনের সড়ক নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে।

আরও পড়ুন  প্রার্থীদের ৪১ শতাংশই স্বল্প আয়ের, কোটিপতিদের অর্ধেকের বেশি বিএনপির: সুজন