ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

বিভ্রান্তি তৈরি করলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 165

ছবি সংগৃহীত

নাটোরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি নানা কৌশলে জনগণকে বিভ্রান্ত করতে থাকে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে।”

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র ও জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  ১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

রিজভী বলেন, “বর্তমান সরকারের কর্মকাণ্ডে বৈপরীত্য স্পষ্ট। একদিকে গণতন্ত্রের কথা বলা হয়, অন্যদিকে নির্বাচনবিহীন শাসন চলে। এতে জনগণের আস্থা হারাচ্ছে সরকার। গত ১৫ বছরে দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে জনগণ এখন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চায়।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আছেন যারা ঠিক কী উদ্দেশ্যে কথা বলেন, তা স্পষ্ট নয়। তারা একেক সময় একেক কথা বলেন, যা বিভ্রান্তির সৃষ্টি করছে। এই ধরনের কথাবার্তা জনমনে সন্দেহ বাড়ায়।”

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে রিজভী বলেন, “আট মাস পার হয়ে গেছে, সংস্কার কাজ এখনো শেষ হয়নি। আসলে এটি একটি রাজনৈতিক এজেন্ডা। নির্বাচন ছাড়া এবং জনগণের প্রতিনিধিদের ছাড়া কোনো টেকসই সংস্কার সম্ভব নয়। নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে সংস্কার কার্যক্রম চালাবে, এটাই গণতন্ত্রের পথ।”

সেমিনারে সভাপতিত্ব করেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সেমিনার শুরুর আগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যেখানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

রিজভীর বক্তব্যে স্পষ্ট বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে জনগণের প্রকৃত মত প্রতিফলিত হয়।

নিউজটি শেয়ার করুন

বিভ্রান্তি তৈরি করলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

আপডেট সময় ০৭:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নাটোরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি নানা কৌশলে জনগণকে বিভ্রান্ত করতে থাকে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে।”

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র ও জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ