ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

২২ বাংলাদেশিসহ ৫০ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 420

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫০ জন বিদেশি নাগরিককে সাজা শেষ হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ২২ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ফেরত যাওয়া অন্যদের মধ্যে আছেন ভিয়েতনামের ৯ জন, ইন্দোনেশিয়ার ৯ জন, পাকিস্তানের ৬ জন, ভারতের ২ জন এবং চীনের ২ জন নাগরিক।

গত সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, এ সকল ব্যক্তিরা ইমিগ্রেশন আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাবন্দি ছিলেন। সাজা শেষে তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) ১ ও ২ এবং সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট আইন অনুযায়ী, পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগ নিয়ন্ত্রণ আইন ১৯৫২ (আইন ২৩৪), এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর আওতায় এসব বিদেশি বিভিন্ন অপরাধে দণ্ডিত হন। কারাভোগ শেষে দেশের আইন অনুযায়ী তাদের ‘কালো তালিকাভুক্ত’ করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায়, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর এই প্রক্রিয়া নিয়মিতভাবে পরিচালিত হয়। দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় যেসব বিদেশি আইন লঙ্ঘন করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন, মাদক সংক্রান্ত অপরাধ এবং অবৈধভাবে কাজ করার ঘটনা দিন দিন বাড়ছে। এ কারণে দেশটির সরকার বিদেশিদের জন্য কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করছে এবং সাজাভোগ শেষে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, এসব অপরাধীদের আবারও মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং ভবিষ্যতে আইন ভঙ্গকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও জোরদার করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসে দেশের সম্মান রক্ষায় সকলকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

২২ বাংলাদেশিসহ ৫০ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫