ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

নতুন ৭ পিএসসি সদস্যদের শপথ গ্রহণ: সরকারি কর্ম কমিশনের কার্যক্রমে নতুন অধ্যায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 170

সদ্য নিয়োগ পাওয়া সাত নতুন সদস্যকে শপথ গ্রহণ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সদ্য নিয়োগ পাওয়া সাত নতুন সদস্যকে শপথ গ্রহণ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের পরিবারের সদস্যরা।

গত ১৮ ফেব্রুয়ারি, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন পিএসসি সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন, অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফিড উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, এবং পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

আরও পড়ুন  ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

তাদের নিয়োগ সংক্রান্ত বিধান অনুযায়ী, তারা সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, যা আগে ঘটে।

নতুন নিয়োগের পর পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এই নতুন সদস্যদের যোগদান পিএসসি কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া আরো গতিশীল হবে, এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

নতুন ৭ পিএসসি সদস্যদের শপথ গ্রহণ: সরকারি কর্ম কমিশনের কার্যক্রমে নতুন অধ্যায়

আপডেট সময় ০৩:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

সদ্য নিয়োগ পাওয়া সাত নতুন সদস্যকে শপথ গ্রহণ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের পরিবারের সদস্যরা।

গত ১৮ ফেব্রুয়ারি, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন পিএসসি সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন, অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফিড উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, এবং পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ