ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 290

ছবি: সংগৃহীত

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন  বিদেশি নাগরিকত্বে সাবেক এমপি-মন্ত্রীদের অনুসন্ধান, আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

আপডেট সময় ০২:০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ, বেশির ভাগ অধ্যাদেশ উঠবে না সংসদে