ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত
বাংলাদেশ

জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন প্রেস সচিব: ‘নির্বাচন ডিসেম্বরের মধ্যে বা সর্বোচ্চ মার্চে’  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 443

ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য তুলে ধরে বলেন, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কারের পক্ষে থাকে, তবে নির্বাচনের তারিখ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হবে। তবে যদি বেশি সংস্কারের দাবিতে নির্বাচন হয়, তাহলে আগামী বছরের জুনে তা অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন  নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি নয়: প্রেস সচিব

এ সময় শফিকুল আলম আরও বলেন, জুনে নির্বাচন আয়োজনের পক্ষে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এপ্রিল থেকে শুরু হওয়া কাল বৈশাখী এবং পরে বর্ষার মৌসুম নির্বাচন পরিচালনার জন্য উপযোগী নয়। এর ফলে, নির্বাচন আয়োজনে কিছু বাধা তৈরি হতে পারে। তিনি তার ধারণা প্রকাশ করে বলেন, “আমার মনে হয়, জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে, অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চে।”

এছাড়া, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, এমন প্রশ্নে শফিকুল আলম জানান, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তবে, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ

জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন প্রেস সচিব: ‘নির্বাচন ডিসেম্বরের মধ্যে বা সর্বোচ্চ মার্চে’  

আপডেট সময় ১২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য তুলে ধরে বলেন, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কারের পক্ষে থাকে, তবে নির্বাচনের তারিখ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হবে। তবে যদি বেশি সংস্কারের দাবিতে নির্বাচন হয়, তাহলে আগামী বছরের জুনে তা অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন  সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই: প্রেস সচিব