ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যের লড়াই: কুপিয়ে হত্যা করা হলো ‘এলেক্স ইমনকে’ শান্তি আলোচনা থেকে ইরান কি হার না মানার বার্তা দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হামে আরও ১০ শিশুর মৃত্যু দুই কলেজ শিক্ষককে পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত মীরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ২

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আদেশ দেন। অসুস্থতা বিবেচনা ও অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তার কারামুক্তিতে বর্তমানে কোনো আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আজকের শুনানিকালে শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবী ইবনুল কাওসার জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এর তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত সাবেক স্পিকারের অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ড. শিরীন শারমিনকে আটক করা হয়। পরদিন ৭ এপ্রিল লালবাগ থানার ওই হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড আবেদন করলেও আদালত রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

আরও পড়ুন  জন এফ কেনেডি হত্যা: প্রকাশ্যে আসছে ট্রাম্প প্রশাসনের ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিলে অংশ নিয়েছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম। অভিযোগ করা হয়েছে, তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এই হামলায় আশরাফুল গুরুতর আহত হন; তার বাম চোখ, মাথা, কপাল ও হাতে অসংখ্য গুলি বিদ্ধ হয়।

পরবর্তীতে একাধিক হাসপাতালে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ২০২৫ সালের ১৭ জুলাই আশরাফুল বাদী হয়ে লালবাগ থানায় এই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্পিকারকেও পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়।

তবে জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ওই ঘটনার সাথে শিরীন শারমিন চৌধুরীর প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং বর্তমানে তার শারীরিক অবস্থা বিবেচনায় জামিন পাওয়া ন্যায়সঙ্গত। আদালতের এই আদেশের ফলে দীর্ঘ কয়েকদিন কারাভোগের পর তিনি মুক্ত হতে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জামিনের আনুষ্ঠানিক কাগজপত্র কারাগারে পৌঁছালেই তার মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

আপডেট সময় ০৭:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আদেশ দেন। অসুস্থতা বিবেচনা ও অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তার কারামুক্তিতে বর্তমানে কোনো আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আজকের শুনানিকালে শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবী ইবনুল কাওসার জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এর তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত সাবেক স্পিকারের অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ড. শিরীন শারমিনকে আটক করা হয়। পরদিন ৭ এপ্রিল লালবাগ থানার ওই হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড আবেদন করলেও আদালত রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

আরও পড়ুন  রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল কারাগারে