ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য তদন্ত: বাংলাদেশসহ ১৬ দেশের শুল্ক অস্থিরতার শঙ্কা চট্টগ্রাম বন্দর পরিচালনায় হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি চব্বিশের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের যাত্রা শুরু ১৩ মার্চ থেকে ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু চট্টগ্রামে জ্বালানি সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে ত্রয়োদশ সংসদ: স্পিকার মেজর (অব.) হাফিজ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিরাপত্তা ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর উপদেষ্টা নিয়োগের চিঠি নিয়ে বিস্তারিত প্রকাশ মন্ত্রণালয়ের

চট্টগ্রাম বন্দর পরিচালনায় হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এই আদেশের ফলে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির চলমান প্রক্রিয়াটি আইনিভাবে বৈধ থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ২৯ জানুয়ারি হাইকোর্ট এই সংক্রান্ত একটি রুল খারিজ করে রায় দিয়েছিলেন। হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছিল যে, ২০১৭ সালের প্রকিউরমেন্ট পলিসি ও সমঝোতা স্মারকের অধীনেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে সরাসরি দক্ষ কোম্পানি বাছাই করার আইনি সুযোগ রয়েছে। আদালত তখন অভিমত দিয়েছিলেন যে, যেহেতু এখনো চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হয়নি, তাই রিটটি আইনিভাবে ‘অপরিপক্ব’। যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান গত বছর এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করেছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

উল্লেখ্য যে, গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই বিষয়ে বিভক্ত রায় দেওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপে একক বেঞ্চে পাঠানো হয়েছিল। উচ্চ আদালত ও সর্বশেষ আপিল বিভাগের এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে টার্মিনাল পরিচালনার পথ এখন সম্পূর্ণ নিষ্কণ্টক হলো। এই রায়ের ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর পরিচালনায় হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ

আপডেট সময় ০১:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এই আদেশের ফলে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির চলমান প্রক্রিয়াটি আইনিভাবে বৈধ থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ২৯ জানুয়ারি হাইকোর্ট এই সংক্রান্ত একটি রুল খারিজ করে রায় দিয়েছিলেন। হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছিল যে, ২০১৭ সালের প্রকিউরমেন্ট পলিসি ও সমঝোতা স্মারকের অধীনেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে সরাসরি দক্ষ কোম্পানি বাছাই করার আইনি সুযোগ রয়েছে। আদালত তখন অভিমত দিয়েছিলেন যে, যেহেতু এখনো চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হয়নি, তাই রিটটি আইনিভাবে ‘অপরিপক্ব’। যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান গত বছর এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করেছিলেন।

আরও পড়ুন  ইতিহাসে প্রথম, রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হাইকোর্টের রায়ে: প্রধান বিচারপতি