ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 175

বিস্তারিত লিংক কমেন্টে ...

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেশ ছাড়ছেন—এমন আলোচনা চলার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টারা সবাই দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শপথের দিন উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে অংশ নেবেন। শপথ শেষে সরকারি নিয়ম অনুযায়ী তাদের দায়িত্বের সমাপ্তি হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব শেষ করে দেশ ছেড়েছেন।

আরও পড়ুন  শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টারাও একইভাবে দেশ ছাড়ছেন কি না—এ প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তারা দেশের গর্বিত সন্তান এবং ভবিষ্যতেও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। তৈয়্যবের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে তিনি নতুন কোনো মন্তব্য করতে চাননি।

শপথ অনুষ্ঠান প্রসঙ্গে শফিকুল আলম জানান, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথগ্রহণ হবে।

এ অনুষ্ঠানে কাতার ও সার্কভুক্ত সাতটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে একটি রাজনৈতিক দলের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকের কথা বলেন তিনি।

উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে নির্বাচনকে ‘মহাসাফল্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তার ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে তুলনামূলক কম সহিংসতা হয়েছে এবং প্রথমবারের মতো শক্তিশালী বিরোধী দল গঠনের সুযোগ তৈরি হয়েছে বলে বৈঠকে মত দেওয়া হয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নির্বাচন-পরবর্তী ঘটনাবলি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। হাতিয়ার ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথাও সেখানে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব

আপডেট সময় ০৭:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেশ ছাড়ছেন—এমন আলোচনা চলার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টারা সবাই দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শপথের দিন উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে অংশ নেবেন। শপথ শেষে সরকারি নিয়ম অনুযায়ী তাদের দায়িত্বের সমাপ্তি হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব শেষ করে দেশ ছেড়েছেন।

আরও পড়ুন  দেশ থেকে অশুভ বিদায় নিয়েছে, বাকিটাও শিগগিরই যাবে: প্রেস সচিব