শিরোনাম :
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 28
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসএর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।
বার্তায় আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
























