ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধ’: রাজশাহী-১ আসনের এমপির বিরুদ্ধে অভিযোগ গাইবান্ধায় থানায় ঢুকে ওসির ওপর হামলার অভিযোগ,যুব জামায়াত নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা কৃষিতে নতুন দিগন্ত: উৎপাদন বৃদ্ধি, প্রণোদনা ও প্রযুক্তিতে জোর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল: যে ভাবে নিবে শেষ মুহূর্তে প্রস্তুতি ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ গরমে ত্বকের যত্নে ৮ সহজ অভ্যাস, না মানলে হতে পারে ত্বকের নানা সমস্যা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে পানাহের জন্য ইসলামি বিধান ও বিশেষ দোয়া কিউবা: ক্যারিবীয় দ্বীপে ইতিহাস, সংস্কৃতি আর বাস্তবতার মিশ্রণ আমাকে ইরানের ‘সর্বোচ্চ নেতা’ হওয়ার প্রস্তাব দিয়েছে-বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

কোন কোন এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 429

ছবি: সংগৃহীত

সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজের জন্য নরসিংদীর শিবপুর ও এর আশপাশের বেশ কিছু এলাকায় আজ বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিরতিহীনভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। মূলত রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তর ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  গরমে বিদ্যুৎ সংকট বাড়তে পারে, রোজার মাসে বাড়বে লোডশেডিং

শাটডাউনের আওতায় থাকা এলাকাগুলোর বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাস্তা সম্প্রসারণ কাজের সুবিধার্থে চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ বন্ধ থাকবে। এছাড়া শিলমান্দী উপকেন্দ্রের আওতাধীন শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও সরবরাহ বন্ধ রাখা হবে।

উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সন্ধ্যা ৬টার পর কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

কোন কোন এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় ১১:৩৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজের জন্য নরসিংদীর শিবপুর ও এর আশপাশের বেশ কিছু এলাকায় আজ বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিরতিহীনভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। মূলত রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তর ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  গাজায় নতুন সংকটের আশঙ্কা: পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনায় ইসরায়েল