ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 348

ছবি সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  একান্ত সচিব আ: সাত্তার, প্রেস সচিব শিবলী তারেক রহমানের দপ্তরে নতুন নিয়োগ

অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। চালের দাম এখন মোটামুটি সহনীয়। কিন্তু যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া কিছুটা বেড়েছে।

ড. সালেহউদ্দিন বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ইউরিয়া ও টিএসপি সার আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল আমদানিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে সরকার এবং বর্তমান পরিস্থিতি সন্তোষজনক বলে মনে করেন তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা, আর সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

এ বছর সরকারের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা।

নিউজটি শেয়ার করুন

সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

আপডেট সময় ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গের শাস্তিতে নতুন বিধান, ২৫ দিন বরখাস্তের নির্দেশনা