ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

একান্ত সচিব আ: সাত্তার, প্রেস সচিব শিবলী তারেক রহমানের দপ্তরে নতুন নিয়োগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 1693

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী)কে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক আমলা এ বি এম আব্দুস সাত্তার এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অপরদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দলীয় সূত্র জানায়, সদ্য নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

একান্ত সচিব আ: সাত্তার, প্রেস সচিব শিবলী তারেক রহমানের দপ্তরে নতুন নিয়োগ

আপডেট সময় ০৫:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী)কে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের দুর্নীতির পাশে দাঁড়াবে না: প্রেস সচিব