ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মতপার্থক্য নেই, ভবিষ্যতে গণভোটে সিদ্ধান্ত: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 565

ছবি সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ভবিষ্যতে এই ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজন হলে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অভিমত উপস্থাপন করেন কমিশনের এই শীর্ষ নেতা।

আরও পড়ুন  সংলাপে আলী রীয়াজ: সরকার কিংবা ঐকমত্য কমিশনের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে এ ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে গণভোট অপরিহার্য হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ঐকমত্য রয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সে বিষয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা তৈরি হবে।

আলোচনায় সংবিধান সংশোধন বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যদি উচ্চকক্ষ গঠিত না হয় অথবা তা গঠনের পূর্ব পর্যন্ত সংবিধান সংশোধনের জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতি প্রয়োজন হবে। তবে সংবিধানের বিশেষ কিছু অনুচ্ছেদ যেমন রাষ্ট্রের মূলনীতি, অনুচ্ছেদ ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ ও ৫৮ঙ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে।”

দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবেও সংখ্যাগরিষ্ঠ দল ও জোটের সমর্থন রয়েছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। তবে এ ব্যবস্থার গঠনতন্ত্র নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

“কোনো দল চায় ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হোক, আবার কেউ চায় আসনের অনুপাতে। এই মতভেদ দূর না হওয়ায় রাজনৈতিক দলগুলো কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে,” বলেন তিনি।

কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শেষে আগামী সপ্তাহে এ বিষয়ে একটি অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।

আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

নিউজটি শেয়ার করুন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মতপার্থক্য নেই, ভবিষ্যতে গণভোটে সিদ্ধান্ত: আলী রীয়াজ

আপডেট সময় ১১:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ভবিষ্যতে এই ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজন হলে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অভিমত উপস্থাপন করেন কমিশনের এই শীর্ষ নেতা।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল