ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে নজরদারি অব্যাহত রয়েছে: র‍্যাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 134

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুন  অপরাধীর পরিচয় শুধু অপরাধী, দল-মত বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

তিনি বলেন, “কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট, কোরবানির আয়োজন, ঈদের জামায়াত এবং চামড়া বেচাকেনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য র‍্যাব সতর্ক অবস্থানে রয়েছে। একইসঙ্গে কোরবানির হাট, মার্কেট এবং আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, দালাল চক্র, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

র‍্যাব কর্মকর্তা আরও জানান, ঢাকামুখী পশুবাহী যানবাহন থেকে চাঁদাবাজি রোধে বিশেষ নজরদারি ও মোবাইল টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে যাওয়া মানুষদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব।

তিনি বলেন, “প্রতিটি পশুর হাটে সাদা পোশাকে র‍্যাব সদস্যদের পাশাপাশি মনিটরিং টিম কাজ করবে। হাটে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে র‍্যাবের বিশেষ দল মাঠে থাকবে।”

ঈদ উপলক্ষে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রতিটি সম্ভাব্য হুমকি বিবেচনায় নিয়েই গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান র‍্যাবের এই শীর্ষ কর্মকর্তা।

তিনি আরও বলেন, “ঢাকা শহর ঈদের সময়ে অপেক্ষাকৃত ফাঁকা থাকে। এ সুযোগে যেন কোনো অপরাধ সংঘটিত না হয়, সে জন্য র‍্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।”

র‍্যাবের এই কার্যক্রম চলবে ঈদ পূর্ববর্তী সময় থেকে শুরু করে ঈদের পরবর্তী দিনগুলো পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে নজরদারি অব্যাহত রয়েছে: র‍্যাব

আপডেট সময় ০৩:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুন  পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত