ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর, বাড়ছে বিশেষ প্রণোদনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 411

ছবি সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা নয়, বরং বিশেষ প্রণোদনার হার বাড়ানোর ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী জুলাই মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, “২০১৫ সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনার হার বৃদ্ধির প্রস্তাব করছি।”

আরও পড়ুন  জন্মহার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা-ভিত্তিক নীতি ঘোষণা তুরস্কের

জানা গেছে, বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেয়া হলেও জুলাই থেকে সেটি উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। নতুন ব্যবস্থায় ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা মোট ১৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন, যার মধ্যে বর্তমান ৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত আরও ১০ শতাংশ যোগ হবে। অন্যদিকে, ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ১০ শতাংশ হারে প্রণোদনা, অর্থাৎ বর্তমানের তুলনায় ৫ শতাংশ বাড়তি সুবিধা পাবেন তারা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রণোদনা বৃদ্ধির ফলে সরকারি কোষাগার থেকে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তবে এটি সরকারি কর্মচারীদের কর্মউৎসাহ ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের দাবি ছিল। যদিও এবারের বাজেটে নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি, তবে প্রণোদনা বৃদ্ধিকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। অর্থনীতি বিশ্লেষকদের মতে, চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীদের কিছুটা স্বস্তি দেবে।

সরকারি খাতে এই উদ্যোগের ফলে সামগ্রিকভাবে ব্যয় বাড়লেও কর্মীদের উৎপাদনশীলতা ও মনোবল বৃদ্ধিতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর, বাড়ছে বিশেষ প্রণোদনা

আপডেট সময় ০২:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা নয়, বরং বিশেষ প্রণোদনার হার বাড়ানোর ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী জুলাই মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, “২০১৫ সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনার হার বৃদ্ধির প্রস্তাব করছি।”

আরও পড়ুন  নবম পে-স্কেলে পেনশন বাড়তে পারে দ্বিগুণ, মিলতে পারে বাড়তি ভাতা