ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা না দিলে জেল: শ্রম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 198

ছবি সংগৃহীত

“হয় পাওনা শোধ করতে হবে, নাহলে জেলে যেতে হবে।” এভাবেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ২৮ মের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

শ্রম উপদেষ্টা বলেন, “যেসব মালিক বেতন দেননি, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারেন্ট জারি হয়েছে। যারা বিদেশে আছেন, তাদের জন্য রেড এলার্ট জারি করতে বলেছি। কোনোভাবেই তারা ঢাকার বাইরে যেতেও পারবেন না। আইন সবার জন্য সমান।”

তিনি আরও জানান, ইতোমধ্যে ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে, এবং আরও অনেকের বিরুদ্ধে প্রক্রিয়া চলছে।

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।

উপদেষ্টা বলেন, ৫ জুন থেকে প্রত্যেক লঞ্চে ৪ জন করে অস্ত্রধারী আনসার মোতায়েন থাকবে।

ঈদের ৩ দিন আগে ও পরের ৭ দিন নৌপথে বাল্কহেড চলবে না। রাতে স্পিডবোট চলবে না। ওভারলোড ও ছাদে যাত্রী তোলা যাবে না। বুড়িগঙ্গা দিয়ে যাত্রা বা আগমনের সময় লঞ্চের গতি কমাতে হবে, যাতে ঢেউ সৃষ্টি হয়ে ছোট নৌযান বিপদে না পড়ে। আবহাওয়ার পূর্বাভাসও নিশ্চিত করা হবে।

উপদেষ্টা জানান, রৌমারী-চিলমারী রুটে দুটি নতুন ফেরি চালু হয়েছে, যা জামালপুরকে যুক্ত করবে এবং প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব কমাবে। এখন এটি পরীক্ষামূলকভাবে চলছে, তবে বৃহস্পতিবার (২২ মে) থেকে তা আনুষ্ঠানিকভাবে চালু হবে।

নিউজটি শেয়ার করুন

২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা না দিলে জেল: শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

“হয় পাওনা শোধ করতে হবে, নাহলে জেলে যেতে হবে।” এভাবেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ২৮ মের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  সুদানের স্বর্ণখনি ধসে ১১ শ্রমিক নিহত, আহত ৭