ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

শান্তিরক্ষা সম্মেলনে যোগ দিতে বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 159

ছবি সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে আজ সোমবার জার্মানির বার্লিনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি সেখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে মো. তৌহিদ হোসেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। একইসঙ্গে তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রতিশ্রুতি ও সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরবেন।

আরও পড়ুন  চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা

এর আগে গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফর করেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বার্লিনে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের শান্তিরক্ষা সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অন্যতম প্রধান সেনা প্রেরণকারী দেশ হিসেবে পরিচিত। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও মানবিক সহানুভূতির জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চ প্রশংসা লাভ করেছে। এ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষায় দেশের দৃঢ় অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, প্রতি দুই বছর পর পর জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক এই মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সদস্য রাষ্ট্রসমূহ শান্তিরক্ষা কার্যক্রমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এবং ভবিষ্যতের করণীয় নিয়ে মত বিনিময় করে। একই সঙ্গে সম্মেলনটি সদস্য দেশগুলোর রাজনৈতিক অঙ্গীকার ও সহযোগিতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়।

বার্লিনে অনুষ্ঠেয় এবারের সম্মেলন শান্তিরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে নতুন ধারণা, কৌশল ও অংশীদারত্বের ওপর জোর দেবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শান্তিরক্ষা সম্মেলনে যোগ দিতে বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে আজ সোমবার জার্মানির বার্লিনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি সেখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে মো. তৌহিদ হোসেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। একইসঙ্গে তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রতিশ্রুতি ও সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরবেন।

আরও পড়ুন  মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ১,৩৫০ কর্মকর্তা ছাঁটাই করলো ট্রাম্প প্রশাসন