ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: যুদ্ধবিরতির আগে ইরানের ৫ শর্ত ঘোষণা চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয় ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫ সংঘাতের মাঝে কূটনৈতিক সুর: বিপাকে পড়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০

মাগুরা শিশু ধর্ষণ: ন্যায়বিচার পাওয়ার জন্য কিছুটা সময়ের আহ্বান আইন উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 167

ছবি সংগৃহীত

মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন। তবে ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর।’

রবিবার রাত ১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজধানীর সব বাস একীভূত ব্যবস্থায় পরিচালনার ঘোষণা

স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘জুলাই গণআন্দোলনের একজন শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাঁকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তব্ধ করেছে। আমরা যত দ্রুত সম্ভব এর বিচার করব।’

তিনি আরও জানান, ‘এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে এবং কারাগারে রয়েছে (তাদের জামিনের খবরটি ভুয়া)। তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প কয়েক দিনের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে। এরপরই বিচার শুরু হবে। সংশোধিত আইন অনুযায়ী বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হতে পারে।’

মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় তিনি আরও লেখেন, ‘পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচারকাজ শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকারোক্তি থাকায় আশা প্রকাশ করেছি যে, বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যেই বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যত্যয় হবে না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বিচারকাজে দু-চারদিন দেরি হলে আপনাদের কষ্ট হয়, এটা বোধগম্য। তবে বিচার যদি যথাযথ না হয়, তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে রায় টিকবে না। এর চেয়ে শোচনীয় কিছু হতে পারে না। আপনাদের মতো আমিও শোকাহত, তবে ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর।’

নিউজটি শেয়ার করুন

মাগুরা শিশু ধর্ষণ: ন্যায়বিচার পাওয়ার জন্য কিছুটা সময়ের আহ্বান আইন উপদেষ্টার

আপডেট সময় ০৩:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন। তবে ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর।’

রবিবার রাত ১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা