ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা: আজ সরাসরি সম্প্রচার”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 182

ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। একইসঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হবে। বিচারকাজটি ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে, যা নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। চৌধুরী আবদullah আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ

গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৩ আগস্টের জন্য প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়।

মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ১০ জুলাই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা ও অন্য দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সেদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে বলেন, জুলাই-আগস্টে আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ সত্য। তিনি রাজসাক্ষী হয়ে ঘটনার বিস্তারিত আদালতে তুলে ধরতে চান।
গত ১ জুলাই মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করে প্রসিকিউশন। সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। ১৭ জুন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ১ জুন জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তিনজনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

নিউজটি শেয়ার করুন

“শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা: আজ সরাসরি সম্প্রচার”

আপডেট সময় ১০:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। একইসঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হবে। বিচারকাজটি ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে, যা নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। চৌধুরী আবদullah আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

আরও পড়ুন  ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার মামলায় বিচারক বিব্রত, মামলার শুনানি হয়নি