ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে আনতে কাজ চলছে: আইজিপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 169

ছবি সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। আইজিপি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত বাংলাদেশে আনা হবে।

আরও পড়ুন  চুয়াডাঙ্গায় জমি বিরোধ নিয়ে পৃথক দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ভারতে গ্রেফতার হওয়া দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)-এর তথ্যের ভিত্তিতে হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে আনতে কাজ চলছে: আইজিপি

আপডেট সময় ০৩:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। আইজিপি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত বাংলাদেশে আনা হবে।

আরও পড়ুন  "রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার"