ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 357

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী মঙ্গলবার থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিশ্ববাজারে নতুন বাণিজ্যযুদ্ধের সূচনা করতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। মূল্যস্ফীতি বৃদ্ধি ও প্রবৃদ্ধি কমার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন  শিরোনাম: ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে সম্মানভিত্তিক চুক্তির আহ্বান ইইউ’র

ট্রাম্পের নির্বাহী আদেশ অনুসারে, যুক্তরাষ্ট্রে আসা মেক্সিকো ও কানাডার সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। অন্যদিকে, চীন যদি ‘ফেন্টানিল’ মাদকের পাচার বন্ধ না করে, তবে তার আমদানি পণ্যের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিবাসন ও মাদক পাচার রোধে কঠোর নীতির পক্ষে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লিখেছেন, কানাডা ও মেক্সিকো যদি অবৈধ অভিবাসন ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে শুল্ক বহাল থাকবে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার চীন, কানাডা ও মেক্সিকো। দেশ তিনটি থেকে গত বছর আমদানি হয়েছে যুক্তরাষ্ট্রের মোট পণ্যের ৪০ শতাংশ। নতুন শুল্ক কার্যকর হলে পণ্যের দাম বাড়বে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

আপডেট সময় ১২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫