ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

সুইডিশ বিনিয়োগ বাড়ানোর তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 64

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও প্রকৌশল খাতে আরও বেশি সুইডিশ বিনিয়োগ আকর্ষণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার, ২৪ জুন ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক এবং প্রধান ড্যানিয়েল উলভেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এসব বিষয় তুলে ধরেন।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম সুইডেনকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সুইডেনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

আরও পড়ুন  বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়াতে কাতারের ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টার আহ্বান

প্রতিমন্ত্রী দেশের সৃজনশীল অর্থনীতি বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও অবহিত করেন।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং শান্তি ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও প্রকৌশল খাত বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এসব খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধি দুই দেশের জন্যই লাভজনক হবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে ড্যানিয়েল উলভেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সুইডেনের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

সুইডিশ বিনিয়োগ বাড়ানোর তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৭:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও প্রকৌশল খাতে আরও বেশি সুইডিশ বিনিয়োগ আকর্ষণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার, ২৪ জুন ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক এবং প্রধান ড্যানিয়েল উলভেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এসব বিষয় তুলে ধরেন।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম সুইডেনকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সুইডেনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

আরও পড়ুন  জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, বাংলাদেশ থেকে যাবে ১ লাখ দক্ষ কর্মী: প্রেস সচিব