শিরোনাম :
ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 23
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান’ শুরু করেছে তারা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি জানিয়েছে, গত রাতে ইসরাইলে বিভিন্ন লক্ষ্যবস্তু ও এই অঞ্চলে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ‘আমরা সুনির্দিষ্ট লক্ষ্য এবং সক্ষমতা নিয়ে আমাদের ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাব। এই যুদ্ধের ধারাবাহিকতায় আমরা শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু ভাবছি না।’ আইআরজিসি বলছে, ‘যুদ্ধ তখনই শেষ হবে যখন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া সরে যাবে।’





















