১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
এশিয়া কাপ মিশন, দেশ ছাড়লো বাংলাদেশ বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, কোনো ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি জোড়া সুপার ওভারেও প্রোটিয়াদের বুক কাঁপিয়ে দিয়েছিল আফগানরা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী প্রিজাইডিং অফিসারের চন্দনাইশে রাতে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩ বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন: লোমহর্ষক বর্ননা বিচারকের ৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

২০২৬ সালের মাঝামাঝি বড় অর্থসংকটের মুখে জাতিসংঘ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাঝামাঝি নাগাদ জাতিসংঘ বড় ধরনের অর্থসংকটে পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি, কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বকেয়া প্রায় ৪ বিলিয়ন ডলার পরিশোধ নিয়ে এখনো স্পষ্ট কথা আসেনি।

জাতিসংঘের কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিয়মিত পরিচালনা বাজেটে প্রায় ২.১৯৬ বিলিয়ন ডলার বকেয়া আছে,এর মধ্যে চলতি বছরে পরিশোধযোগ্য ৭৬৭ মিলিয়ন ডলার রয়েছে। পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমের জন্য আরও প্রায় ১.৮ বিলিয়ন ডলার বকেয়া আছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সদস্য দেশগুলো দ্রুত অর্থ পরিশোধ না করলে বা আর্থিক নিয়মে সংস্কার না আনলে, জুলাইয়ের মধ্যেই সংস্থার মূল কার্যক্রম চালানোর অর্থ শেষ হয়ে যেতে পারে।

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন আগামী কয়েক সপ্তাহের মধ্যে বকেয়ার একটি বড় অংশ পরিশোধ করতে চায়, যদিও ঠিক কত এবং কখন তা হবে— এখনো নিশ্চিত নয়।

বর্তমানে জাতিসংঘের নিয়মিত বাজেটের বকেয়ার প্রায় ৯৫ শতাংশই যুক্তরাষ্ট্রের, যেখানে অন্য বহু সদস্য দেশ ইতিমধ্যে তাদের পরিশোধ সম্পন্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

২০২৬ সালের মাঝামাঝি বড় অর্থসংকটের মুখে জাতিসংঘ

আপডেট সময় ০৩:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬