ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চন্দনাইশে রাতে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4391

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে গভীর রাতে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযান চালিয়ে একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।

আরও পড়ুন  মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াছ খাঁন জানান, সেনাবাহিনী অভিযানে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ হওয়া অর্থ ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর বলে দাবি করা হয়েছে।

ওসি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিষয়টি নির্বাচনী ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে রাতে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

আপডেট সময় ০৩:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে গভীর রাতে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযান চালিয়ে একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।

আরও পড়ুন  ধর্ম অবমাননার অভিযোগে নবাবগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটর আটক